দুই পিকআপের সংঘর্ষে র‌্যাবের তিনজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর অদূরে আমিনবাজার এলাকায় গতকাল বুধবার বিকেলে র‌্যাবের টহল পিকআপের সঙ্গে অপর একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে র‌্যাবের উপসহকারী পরিচালকসহ তিনজন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, র‌্যাব-৪-এর সাভার ক্যাম্পের একটি টহল পিকআপ বিকেল তিনটার দিকে আমিনবাজারের কাছে সালেহপুর সেতুতে ওঠার আগে বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। এতে র‌্যাবের উপসহকারী পরিচালক মতিউর রহমান (৪৫), র‌্যাবের সদস্য নুরুল আমিন (৪৫) ও র‌্যাবের পিকআপের চালক হুমায়ুন কবির আহত হন। র‌্যাব-৪-এর সহকারী পুলিশ সুপার মেজবাহউদ্দিন বলেন, ওই পিকআপটি আটক করা হয়েছে।