প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ ট্রাক অস্ত্র আটক মামলার আসামি ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তৎকালীন উপপরিচালক মেজর (অব.) লিয়াকত হোসেনকে সিআইডির চট্টগ্রাম কার্যালয়ে জিজ্ঞাসাবাদের সময় সার্জেন্ট হেলাল উদ্দিন ও আলাউদ্দিন উপস্থিত থাকতেন বলে দাবি করেছেন আসামির আইনজীবী। গতকাল বৃহস্পতিবার সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার ও সর্বশেষ তদন্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান চৌধুরীকে মেজর লিয়াকতের আইনজীবী জেরার সময় আদালতে এ দাবি করেন। চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম মজিবুর রহমানের আদালতে গতকাল বিকেল পাঁচটা পর্যন্ত তদন্ত কর্মকর্তাকে জেরা করা হয়।