দুই পুলিশের বিরুদ্ধে সমন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদার দাবিতে হাতকড়া লাগিয়ে নির্যাতনের পর ‘ক্রসফায়ারে’ হত্যার হুমকি দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় পটুয়াখালীর বাউফল উপজেলার বগা পুলিশ তদন্তকেন্দ্রের এসআই মো. জসিম উদ্দিন খান ও পুলিশ সদস্য আল মামুনের বিরুদ্ধে গতকাল রোববার সমন জারি করেছেন আদালত। পটুয়াখালীর দ্বিতীয় আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. ফাইজুর রহমান তাঁদের আগামী ২১ মার্চ আদালতে উপস্থিত থাকার আদেশ দেন। চাঁদার দাবিতে হাতকড়া লাগিয়ে নির্যাতনের পর ক্রসফায়ারে হত্যার হুমকির ঘটনায় বাউফলের মাধবপুর গ্রামের বাসিন্দা আবদুস ছালাম হাওলাদার গত ২২ জানুয়ারি আদালতে জসিম উদ্দিন খান ও আল মামুনের বিরুদ্ধে মামলা করেন। প্রথম আলোয় গত ১৯ জানুয়ারি ‘হাতকড়া লাগিয়ে নির্যাতনের পর ক্রসফায়ারে হত্যার হুমকি?’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।