দুই পৌরসভায় ভোট ৪ আগস্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ৪ আগস্ট কিশোরগঞ্জের কুলিয়ারচর ও শরীয়তপুরের নড়িয়া পৌরসভার মেয়র পদের উপনির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন গতকাল বুধবার এই দুই পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।
কুলিয়ারচর পৌরসভার উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১২ জুলাই, মনোনয়নপত্র বাছাই হবে ১৪ জুলাই এবং প্রত্যাহারের শেষ সময় ১৯ জুলাই। নড়িয়া পৌরসভার উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৩ জুলাই, মনোনয়নপত্র বাছাই ১৪ জুলাই এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৯ জুলাই।
এ ছাড়া পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, দিনাজপুরের ঘোড়াঘাট, নীলফামারীর ডোমার, রংপুরের পীরগঞ্জ, পটুয়াখালীর গলাচিপা, নড়াইলের লোহাগড়া, পাবনার বেড়া, টাঙ্গাইলের ঘাটাইল ও বগুড়ার সোনাতলায় ৭ আগস্ট ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।