দুই প্রতিবন্ধীকে হুইল চেয়ার দিয়েছে বি-স্ক্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাইসুল ইসলাম ও বেলাল হোসেন নামের দুজন দরিদ্র প্রতিবন্ধী ব্যক্তিকে হুইল চেয়ার দিয়েছে বাংলাদেশি সিস্টেমস চেঞ্জ অ্যাডভোকেসি নেটওয়ার্ক (বি-স্ক্যান)। রোটারি ক্লাব অব ঢাকা সেন্ট্রালের আর্থিক সহায়তায় গতকাল শনিবার চেয়ার দুটি দেওয়া হয়। অনুষ্ঠানে দাতাপ্রতিষ্ঠানের সভাপতি ও সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদ প্রধান অতিথি এবং বি-স্ক্যানের প্রধান উপদেষ্টা শুভাগত চৌধুরী উপদেষ্টা ও পরিচালক এ এস কিউ সাদেক বিশেষ অতিথি ছিলেন। বিজ্ঞপ্তি।