দুই প্রতিমন্ত্রীসহ তিনজনের অপসারণ দাবি আমিনীর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালের অপসারণ দাবি করেছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ফজলুল হক আমিনী।গতকাল রাজধানীর লালবাগের কার্যালয়ে ইসলামী আইন বাস্তবায়ন কমিটি আয়োজিত ওলামা সম্মেলনে আমিনী এই দাবি জানান। তিনি বলেন, ‘এই তিনজনের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আগামী ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি লাগাতার হরতাল কর্মসূচি দিতে বাধ্য হব।’সরকারকে ধর্ম ও দেশবিরোধী অভিহিত করে ফজলুল হক আমিনী বলেন, ‘এ সরকারের পতনের জন্য যারাই কর্মসূচি দেবে, তাদের প্রতি আমাদের সমর্থন থাকবে।’