দুই প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন ও পরিবেশনের দায়ে মিষ্টি মেলাকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার দুপুরে এই আদালত পরিচালনা করেন সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরীন।
জানা গেছে, দুপুরে ভ্রাম্যমাণ আদালত নগরের ফিরিঙ্গি বাজারের এয়াকুব নগরে অবস্থিত মিষ্টি মেলার কারখানায় অভিযান চালায়। এ সময় কারখানার মেঝেতে নোংরা ময়লা-আবর্জনা ও স্যাঁতসেঁতে অবস্থা দেখা গেছে। এ ছাড়া কর্মীদের হাতে কোনো গ্লাভস ছিল না।
ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরীন জানান, নোংরা পরিবেশের জন্য মিষ্টি মেলাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
একই আদালত ফিরিঙ্গি বাজার এলাকায় একটি মুরগির দোকানকে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশের জন্য দুই হাজার টাকা জরিমানা করেন।