দুই প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএসটিআইয়ের ছাড়পত্র ছাড়া অবৈধভাবে আমদানি করা পলিস্টার ব্লেড সুটিং ও সাটিং বিক্রি ও বিতরণ করার দায়ে গতকাল বুধবার রাজধানীর এলিফেন্ট রোডের দুটি পোশাক বিক্রেতা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত৷ এই দুটি প্রতিষ্ঠান হলো, টপ টেন ফেব্রিকস অ্যান্ড টেইলার্স লিমিটেড ও বেলমোন্ট ফেব্রিকস অ্যান্ড টেইলার্স লিমিটেড৷ অবৈধ কার্যক্রম চালানোর জন্য দুটি প্রতিষ্ঠানের প্রতিটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়৷ বিএসটিআই, জেলা প্রশাসন ও পুলিশের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা বানু৷ বিজ্ঞপ্তি৷