দুই প্রার্থীর এক প্রতীক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাটা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডে দুই সদস্য প্রার্থী বাড়ি বাড়ি গিয়ে মাইক প্রতীকে ভোট চাইছেন। তাঁরা হলেন রেহেনা বেগম ও বেলি বেগম। দুজনই মাইক প্রতীককে নিজের বলে দাবি করছেন।

বেলি বেগম বলেন, ‘নির্বাচন অফিস থেকে আমাকে মাইক প্রতীক দেওয়া হয়েছে। তখন থেকেই আমি দিনরাত প্রচারণা চালাচ্ছি।’

রেহেনা বেগম বলেন, ‘প্রতীক বরাদ্দের দিনে আমাকে মাইক প্রতীক দেওয়া হয়েছে। বেলি বেগম আমাকে পরাজিত করার জন্য বিভ্রান্তি ছড়াতে এমন অন্যায় কাজ করে চলেছেন।’

উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির হোসেন বলেন, ‘বেলি বেগম ওই ওয়ার্ডের কোনো প্রার্থী নন। তারপরও কী কারণে তিনি প্রচারণা চালাচ্ছেন, তা আমার বোধগম্য নয়।’