দুই প্রার্থীর দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় গতকাল শনিবার দুই ইউপি চেয়ারম্যান পদপ্রার্থীর প্রত্যেককে দুই হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁরা হলেন দক্ষিণভাগ দক্ষিণ ইউপির আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিন আহমদ ওরফে আদনান ও দক্ষিণভাগ উত্তর ইউপির আওয়ামী লীগের প্রার্থী এনাম উদ্দিন। জানা গেছে, সরকারি জায়গায় নির্বাচনী কার্যালয় নির্মাণ করে আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই প্রার্থীর প্রত্যেককে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়। বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আব্দুল্লাহ আল মামুন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন।