প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরা সদর আসনের স্বতন্ত্র প্রার্থী ছাইফুল করিমের নির্বাচনী প্রচারণা চালানো ইজিবাইকে গতকাল বৃহস্পতিবার দুপুরে ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। সন্ধ্যায় আওয়ামী লীগের প্রার্থী মীর মোস্তাক আহমেদের প্রচার মাইক ভাঙচুর করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক দুটি ঘটনা নিশ্চিত করে জানান, স্বতন্ত্র প্রার্থী সাইফুল করিম ও আওয়ামী লীগের প্রার্থী মীর মোস্তাক আহমেদের প্রচার মাইকে হামলাকারীদের এখনো শণাক্ত করা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
স্বতন্ত্র প্রার্থী সাইফুল বলেন, এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
আওয়ামী লীগের প্রার্থী মীর মোস্তাক বলেন, সন্ধ্যায় শহরের মিশন প্রাথমিক বিদ্যালয়ের সামনে তাঁর নির্বাচনী প্রচার মাইক ভাঙচুর ও আগুন দেয় দুর্বৃত্তরা।