দুই প্রার্থীর সঙ্গে ক্যামেরা ম্যাজিস্ট্রেট ছিলেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর সঙ্গে গতকাল শনিবার কোনো ভিডিও ক্যামেরা কিংবা নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন না। বুধবার নির্বাচন কমিশনার ছহুল হোসাইন ঢাকায় সাংবাদিকদের বলেছিলেন, ‘৫ জুন থেকে দুই প্রধান মেয়র প্রার্থীর সঙ্গে একজন করে ম্যাজিস্ট্রেট থাকবেন। কমিশনের ভিডিও ক্যামেরা প্রার্থীদের অনুসরণ করবে।জানা গেছে, গতকাল প্রধান দুই প্রার্থীর কারোর সঙ্গে ক্যামেরা বা নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দেখা যায়নি। প্রার্থীরাও বিষয়টি সম্পর্কে অবগত নন। স্থানীয় নির্বাচন কমিশনের কর্মকর্তাদের কাছে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তাঁরা কোনো কথা বলতে রাজি হননি।