দুই প্রার্থীর সমর্থকদের হাতাহাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি-সমর্থিত ও ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থকদের মধ্যে গত মঙ্গলবার হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। ওই ঘটনায় দুই পক্ষই মামলা করলে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, উপজেলার সুবিদখালী বন্দরে মঙ্গলবার সকাল ১০টার দিকে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শাহাবুদ্দিন নান্নু ও ‘বিদ্রোহী’ প্রার্থী আশরাফ আলী হাওলাদারের সমর্থকদের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি শান্ত হয়।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফ আলী হাওলাদার অভিযোগ করেন, উপজেলা বিএনপির একটি অংশ তাঁকে সমর্থন দেওয়ায় শাহাবুদ্দিনের সমর্থকেরা তাঁর সমর্থকদের ওপর হামলা চালায়।
অপর প্রার্থী শাহাবুদ্দিন নান্নু অভিযোগ করেন, আশরাফ আলী হাওলাদার বিএনপির কেউ নন। তাঁদের নিজেদের মধ্যে মারামারির বিষয়টি অন্যের ওপর চালানোর চেষ্টা করছেন।