দুই ফার্মেসিকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় নিষিদ্ধ ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি এবং রেজিস্ট্রেশনবিহীন ওষুধ বিক্রির দায়ে দুটি ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বেলা ১১টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা সুলতানা নাসরীন পরিচালিত আদালত শিবু মার্কেট এলাকার হিমেল মেডিকেল হল ও জুয়েল ফার্মেসিকে এ অর্থদণ্ড দেন। জুয়েল ফার্মেসিকে ২০ হাজার ও হিমেল মেডিকেল হলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ