দুই বখাটের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্ত্যক্ত করার দায়ে কুমিল্লার দেবীদ্বার উপজেলার মাশিকাড়া গ্রামের বাসিন্দা মো. রুবেল (১৯) ও সুমন খানকে (১৯) তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হোসেন গতকাল মঙ্গলবার এ সাজা দেন। দণ্ডাদেশ পাওয়া তরুণদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। দেবীদ্বার থানার উপপরিদর্শক গোলাম কিবরিয়া জানান, গতকাল সকাল আটটায় ওই দুই তরুণ বিদ্যালয়গামী ছাত্রীদের উত্ত্যক্ত করছিলেন।