দুই বছর পর এমডি খনক আবার সচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় দুই বছরের বেশি সময় পর চট্টগ্রাম বন্দরের ১৩৪ কোটি টাকা দামের বিশেষায়িত জাহাজ ‘এমডি খনক’ আবার সচল হয়েছে। ২০০৯ সালের ২১ অক্টোবর সি ইউটোপিয়া নামের একটি বিদেশি জাহাজের সঙ্গে সংঘর্ষে এটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর তখন থেকেই সেটি অচল ছিল।দুর্ঘটনার পর প্রায় ৪৯ কোটি টাকা ব্যয়ে জাহাজ নির্মাণ ও মেরামতকারী প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে জাহাজটি মেরামত করা হয়। গতকাল মঙ্গলবার সকালে জাহাজটি বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর এম আনওয়ারুল ইসলামের কাছে হস্তান্তর করেন ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের কর্মকর্তারা। বন্দরের এক নম্বর জেটি চত্বরে এই অনুষ্ঠান হয়।অনুষ্ঠানে বক্তব্য দেন ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের চেয়ারম্যান সাইফুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক মো. সাখাওয়াত হোসেন, ইঞ্জিন সরবরাহকারী ওয়ার্টসিলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মো. শামীম প্রমুখ। এ সময় নৌবাহিনী, বন্দর ও নৌ-বাণিজ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।