দুই বছর পর মামলার কার্যক্রম আবার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে সাংবাদিক গৌতম দাস হত্যা মামলার কার্যক্রম দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর গতকাল সোমবার থেকে আবার শুরু হয়েছে।ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক হূষীকেশ সাহার আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আবু আবদুলাহ ভুঁইয়া আদালতে উপস্থিত নয়জন আসামির সামনে মামলার সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন। এ সময় আসামি আসিফ ইমরান ও আসাদ বিন কাদের নিজেদের নির্দোষ দাবি করে তাঁদের পক্ষে সাফাই সাক্ষী উপস্থাপনের জন্য আদালতের অনুমতি চান। আদালত অনুমতি দিয়ে ১১ মার্চ মামলার পরবর্তী তারিখ ধার্য করেন।২০০৫ সালের ১৭ নভেম্বর সাংবাদিক গৌতম দাসকে হত্যা করা হয়। গৌতম তখন দৈনিক সমকাল পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে ফরিদপুরে কর্মরত ছিলেন। ওই দিনই দৈনিক সমকাল-এর ফরিদপুর জেলা প্রতিনিধি অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার তত্কালীন উপপরিদর্শক (এসআই) গোলাম নবী ১০ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেন।আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০৭ সালের ১৩ নভেম্বর হাইকোর্ট মামলার কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারি করেন।