দুই বছর বাক্সবন্দী থাকার পর যন্ত্রটি ব্যবহূত হলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই বছর বাক্সবন্দী থাকার পর চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের ল্যাপারোস্কোপি যন্ত্রটি গতকাল বৃহস্পতিবার প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে। ওই দিন যন্ত্রটির মাধ্যমে তিনজন রোগীর অস্ত্রোপচার করা হয়।সিভিল সার্জন প্রথম আলোকে জানান, হাসপাতালে সার্জারি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় যন্ত্রটি এত দিন অব্যবহূত ছিল। অস্ত্রোপচারের নেতৃত্ব দেন সার্জারিবিশেষজ্ঞ মনিরুজ্জামান সরকার। তাঁকে সহায়তা করেন নাদিম সরকার ও জামিল রায়হান।এ সময় উপস্থিত রাজশাহী বিভাগের স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) তৌফিকুল ইসলাম জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বাইরে বৃহত্তর রাজশাহীতে সরকারি হাসপাতালে এই প্রথমবারের মতো ল্যাপারোস্কোপিক অস্ত্রোপচার হলো।