দুই বছর বৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কর্মকর্তাদের চাকরির বয়সসীমা দুই বছর বৃদ্ধি করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ বয়সসীমা ৬০ বছর থেকে বাড়িয়ে ৬২ বছর করা হয়েছে। গত সোমবার রাতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সিন্ডিকেট সদস্য মো. আবদুল আলীম জানান, কর্মকর্তাদের দাবির পরিপ্রেক্ষিতে সিন্ডিকেট বৈঠকে সর্বসম্মতিক্রমে ওই বয়স বাড়ানো হয়। প্রসঙ্গত, চাকরির বয়সসীমা ৬২ বছর করার দাবিতে গত বছরের ৩০ ও ৩১ ডিসেম্বর এবং এ বছরের ৫ জানুয়ারি কর্মবিরতি পালন করেন রাবির কর্মকর্তারা।
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি