দুই বছর সাজা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে গাঁজা বিক্রির দায়ে আলেয়া বেগম (৩০) নামের এক নারীকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার দুপুরে ফরিদপুরের নির্বাহী হাকিম ডেপুটি কালেক্টর নেজারত (এনডিসি) মনদীপ ঘরাই ওই নারীকে সাজা দিয়ে জেলহাজতে পাঠান। এর আগেও আলেয়া মাদক বিক্রি করায় দুই বছর সাজা খেটেছেন। ফরিদপুর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি সুনীল কর্মকার জানান, গত বৃহস্পতিবার রাতে ডিবি পুলিশের একটি দল আলেয়াকে শহরের রথখোলা যৌনপল্লি থেকে আধা কেজি গাঁজাসহ আটক করে। পরে গতকাল দুপুরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।