দুই বছরে ৩ লক্ষাধিক কর্মী নিতে আগ্রহ দেখিয়েছে কাতার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী দুই বছরে বাংলাদেশ থেকে তিন লক্ষাধিক কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে কাতার। এ জন্য আগামী মাসে ঢাকায় দুই দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হবে।
কাতারের প্রশাসনিক উন্নয়ন ও শ্রমসমাজ-বিষয়ক মন্ত্রী ইসা সাদ আল-ফাফালি আল নুয়াইমি কাতার সফররত বাংলাদেশের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলামের সঙ্গে গতকাল বুধবার বৈঠকে এ আশ্বাস দেন। তথ্য বিবরণীতে এ কথা বলা হয়েছে।
বর্তমানে কাতারে বাংলাদেশি শ্রমিকেরা নির্মাণ ও পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করছেন। বৈঠকে কাতারের মন্ত্রী বলেন, এখন বিক্রয়কর্মী, নার্স, প্রকৌশলী, চিকিৎসক ও অফিস কর্মচারীও নিতে চায় কাতার।