প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া আবাসিক এলাকা থেকে বস্তাবন্দী ১২ টুকরো লাশ উদ্ধারের ঘটনার দুই বছর পরও লাশের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। এমনকি হত্যাকাণ্ডে জড়িত কোনো ব্যক্তিকে শনাক্ত করাও সম্ভব হয়নি।এদিকে লাশটি উদ্ধারের প্রায় এক মাস পর নরসিংদীর এক গৃহবধূ নিহত ব্যক্তিকে তাঁর স্বামী বলে দাবি করেছিলেন। পরে আদালতের নির্দেশে লাশের ডিএনএ পরীক্ষা করা হলেও ওই গৃহবধূর সন্তানের সঙ্গে লাশটির ডিএনএর মিল পাওয়া যায়নি।উল্লেখ্য, ২০০৯ সালের ২৯ এপ্রিল শহরের আমলাপাড়া আবাসিক এলাকা থেকে বস্তাবন্দী ১২ টুকরা লাশ উদ্ধার করা হয়।