দুই বছরেও মামলার অগ্রগতি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ সোমবার কৃষকনেতা সাইফুল্লাহ লস্করের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। দুই বছরেও সাইফুল্লাহ লস্কর হত্যা মামলার তদন্তে তেমন কোনো অগ্রগতি হয়নি।মামলার যথাযথ তদন্ত ও সুষ্ঠু বিচারের দাবিতে সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতি যৌথভাবে আজ সকালে সাতক্ষীরা শহরের শহীদ আবদুর রাজ্জাক পার্কে শোকসভা ও অনশন কর্মসূচির আয়োজন করেছে। বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে দুপুরে শহরের শহীদ আলাউদ্দিন চত্বরে স্মরণসভার আয়োজন করেছে।পারিবারিক সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ৫ ডিসেম্বর সাইফুল্লাহ লস্করকে সাতক্ষীরা শহরের লস্করপাড়ায় তাঁর বাড়িসংলগ্ন বাগানে হত্যা করা হয়। মামলার বাদী সুরাইয়া বেগম জানান, চারবার তদন্ত কর্মকর্তা পরিবর্তনের পর মামলাটি ২০১০ সালের ১৯ জানুয়ারি সিআইডিতে গেলেও হত্যাকাণ্ডের মূল হোতাদের বিরুদ্ধে আজও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।সাইফুল্লাহ লস্কর হত্যার বিচার বাস্তবায়ন সংগ্রাম কমিটির সদস্যসচিব বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাতক্ষীরা শাখার সম্পাদক ও সরকারি কৌঁসুলি মোস্তফা লুৎফুল্লাহ বলেন, চাঞ্চল্যকর হিসেবে গণ্য করে মামলাটি দ্রুত বিচারের আওতায় নিয়ে না এলে হত্যাকারী পার পেয়ে যাবে।মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি সাতক্ষীরা শাখার পরিদর্শক আমীর হোসেন জানান, মামলার তদন্ত চলছে। তবে তদন্ত এগিয়ে নেওয়া যাচ্ছে না।