দুই বছরের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের কুলিয়ারচরে হেরোইনসহ মো. ছেনু মিয়া (৫০) নামের এক ব্যক্তিকে গতকাল রোববার দুপুরে আটক করেছে পুলিশ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মো. শাহ আলম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে এ সাজা দেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল হক বলেন, পৌরসভার পূর্ব গাইলকাটা এলাকা থেকে ২০ প্যাকেট হেরোইনসহ মাদক ব্যবসায়ী ছেনু মিয়াকে আটক করা হয়। আদালতের মাধ্যমে কারাদণ্ড দিয়ে তাঁকে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়।