প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ভেজালবিরোধী অভিযান চালিয়ে ভেজাল জুস কারখানা আবিষ্কার করেছে র্যা ব। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ ভেজাল জুস, জুস তৈরির কাঁচামাল, মেশিনসহ বিভিন্ন সরঞ্জামাদি। এ ঘটনায় ভেজাল জুস কারখানাটি সিলগালা করে ভেজাল জুস উৎপাদনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কারখানার মালিক উজ্জ্বল মিয়াকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন ফতুল্লা রাজস্ব সার্কেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসেন। দণ্ডপ্রাপ্ত উজ্জ্বল মাদারীপুর জেলার কালকিনী থানার দক্ষিণ বাঁশগারী এলাকার হাবিব সরদারের ছেলে।