পররাষ্ট্রমন্ত্রী দীপু মন্রিবলেছেন, বিগত দিনের সংকট কাটিয়ে বর্তমান সরকার বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ সহনীয় পর্যায়ে উন্নীত করেছে। আগামী এক বা দুই বছরের মধ্যে এ সংকট পুরোপুরি কাটিয়ে ওঠা সম্ভব হবে। মন্ত্রী গতকাল মঙ্গলবার্রনারায়ণগঞ্জের বন্দর উপজেলায় সিমেক্স বাংলাদেশ লিমিটেড নামের একটি সিমেন্ট ফ্যাক্টরিতে ফ্লাই অ্যাশ আনলোডিং সিস্টেম উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন। অনুষ্ঠান্রেঅন্যান্যের্রমধ্যে বক্তব্য দেন সিমেক্স ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালক এডউইন হুফেমিয়া, সিমেক্স এশিয়া অঞ্চলের্রসভাপতি হোয়াকুইন এস্ত্রাদা, নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের সাংসদ নাসিম ওসমান, সিমেক্সের প্রধান নিরাপত্তা কর্মকর্তা (পরিবেশ) মাহবুব হাসান ও মানবসম্পদ উন্নয়ন বিভাগের নির্বাহী সহসভাপতি লুইস হার্নান্দেজ। সিমেক্সের ব্যবস্থাপনা পরিচালক এডউইন হুফেমিয়া জানান,্রফ্লাই অ্যাশ্রআনলোডিং সিস্টেম্রউদ্বোধনের ফলে এর মাধ্যমে সিমেক্সের পণ্য থেকে গ্রিনহাউস গ্যাস নিঃসরণের পরিমাণ নির্ণয় করা যাবে এবং তা কমিয়ে আনার পদ্ধতিগুলো কার্যকর করা সম্ভব হবে।