দুই বছরের মধ্যে ফটিকছড়ি হবে শিল্পনগর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, প্রাকৃতিক সম্পদে ভরপুর চট্টগ্রামের ফটিকছড়িকে আগামী দুই বছরের মধ্যে বিসিক শিল্পনগর হিসেবে গড়ে তোলা হবে। এ জন্য চাই প্রয়োজনীয় পরিমাণ ভূমি। শিল্পনগর তৈরিতে সরকারের সদিচ্ছা রয়েছে। তিনি উপজেলার ১৭টি চা-বাগানে গ্যাসের সংযোগ দেওয়ার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে মন্তব্য করেন।গতকাল শনিবার বিকেলে উপজেলা সদর বিবিরহাট বাজার বণিক কল্যাণ সমিতি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।