প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেষ হওয়া ঈদ উপলক্ষে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে দুই কয়েদিকে মুক্তি দেওয়া হয়েছে। তাঁরা হলেন নুরুচ্ছাফা ও সরোয়ার আলম। গতকাল বুধবার বিকেলে তাঁদের মুক্তি দেওয়া হয়। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপকারাধ্যক্ষ আবদুস সেলিম প্রথম আলোকে বলেন, কারাগারের বন্দী মুক্তিসংক্রান্ত কমিটি গত ২৩ জুন অচল, অক্ষম ও ছোটখাটো মামলায় সাজা শেষ হওয়ার পথে থাকা পাঁচ কয়েদির তালিকা পাঠায় কারা অধিদপ্তরের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। গতকাল বুধবার মন্ত্রণালয় থেকে নুরুচ্ছাফা ও সরোয়ার আলম নামের দুই কয়েদির মুক্তির আদেশ আসে। আদেশ পাওয়ার পর তাঁদের মুক্তি দেওয়া হয়।