দুই বন্ধু নিখোঁজ তিন দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে দুই বন্ধু নিখোঁজ রয়েছেন তিন দিন ধরে। তাঁরা হলেন চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ইসমাঈল আজাদ শাকিল (২৮) ও পাঠচক্র সংগঠন বিবর্তনের সদস্য লিংকন মজুমদার (২৮)।
এ ঘটনায় দুই পরিবারের পক্ষ থেকে সোমবার রাতে নগরের কোতোয়ালি থানায় সাধারণ ডায়েির (জিডি) করা হয়েছে।
সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়, ১ জুন নগরের কোতোয়ালি ঘাটফরহাদাবেগ এলাকার বাসা থেকে ইসমাঈল ও চান্দগাঁও এলাকার বাসা থেকে বের হন লিংকন। সেদিন সন্ধ্যায় নগরের পাঁচলাইশ প্রবর্তক মোড় এলাকায় তাঁদের অনেকেই দেখেছেন। সুদীপ্ত পাল নামের তাঁদের এক বন্ধু দুজনকে নগরের চেরাগীমোড় যেতে দেখেছেন। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাঁদের সন্ধান মিলছে না। ইসমাঈলের বাবা রফিকুল আজাদ ও লিংকনের বাবা শিবু মজুমদার থানায় সাধারণ ডায়েরি দুটি করেন।
সাধারণ ডায়েরি দুটির তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, দুজনের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। তাঁদের ব্যাপারে বিভিন্ন জায়গায় খোঁজখবর নেওয়া হচ্ছে।