দুই বর ও দুই কনের আনন্দে বিষাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিবাহ শেষে বাড়ি ফেরার কথা। কিন্তু হাসপাতালে যেতে হলো দুই নববধূ ও দুই বরকে। বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান বর-কনের প্রাইভেট কারকে চাপা দিলে নিমেষেই তাঁদের আনন্দ বিষাদে রূপ নেয়। দুই বর আপন দুই ভাই এবং দুই কনে আপন দুই বোন বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে রাজনগর উপজেলার মৌলভীবাজার-কুলাউড়া সড়কের ডেফলউড়ায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় বর-কনেসহ কারের সাত আরোহীই আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত ব্যক্তিদের সূত্রে জানা গেছে, বর আপন দুই ভাই সুজন হাজারী (২২) ও জগত হাজারী (২০) হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার রশিদপুর চা-বাগানের শ্রমিক। অপরদিকে কনে আপন দুই বোন লক্ষ্মী হাজারী (১৯) ও সরস্বতী হাজারী (১৮) হচ্ছেন মৌলভীবাজারের রাজনগর উপজেলার সোনাতলা চা-বাগানের শ্রমিক। সোনাতলা চা-বাগানে কনের বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে গতকাল সন্ধ্যায় একটি কারযোগে বর ও কনে রশিদপুর যাওয়ার পথে তাঁরা সড়ক দুর্ঘটনায় পড়েন। এতে দুই বর ও দুই কনে, কারের চালকসহ সাত আরোহীই গুরুতর আহত হন। তাঁদের মৌলভীবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।