দুই বরের জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবাধিকার সংগঠন ও প্রশাসনের হস্তক্ষেপে ১৪ বছরের দুই স্কুলছাত্রী বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে। এ সময় প্রশাসন বাল্যবিবাহে সমঞ্চতি দেওয়ায় দুই বরকে জরিমানা করে।ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের পিরোজপুর গ্রামে।মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসমিন সুলতানা জানান, অভিযোগ পেয়ে তাঁরা ঘটনাস্থলে পৌঁছে পুলিশি সহায়তায় বিয়ে দুটি বন্ধ করে দেন।