দুই বাংলাদেশি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে উপজেলার দুই ব্যক্তিকে গত শনিবার গভীর রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটক করেছে। পরে তাঁদের ভারতের পুলিশের কাছে সোপর্দ করা হয়। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাটখোলা ক্যাম্প সূত্রে জানা গেছে, উপজেলার উচনা গ্রামের আলম মিয়া (৩৫) ও হাটখোলা গ্রামের শফিকুল ইসলাম (২৫) হাটখোলা সীমান্ত দিয়ে
ভারতে প্রবেশ করলে বিএসএফ তাঁদের আটক করে। পরে তাঁদের হিলি থানায় সোপর্দ করা হয়। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জয়পুরহাট বিজিবি-৩ ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল আবদুর রাজ্জাক তরফদার