দুই বাংলাদেশি সেনা কর্মকর্তা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কঙ্গোর রাজধানী কিনসাসায় গতকাল সোমবার জাতিসংঘের একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এঁদের মধ্যে দুজন বাংলাদেশি সেনা কর্মকর্তা রয়েছেন। বিমানটিতে ২৯ জন যাত্রী ও তিনজন ক্রু ছিলেন বলে জাতিসংঘের ওয়েবসাইটে জানানো হয়েছে।এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক কর্মকর্তা গতকাল গভীর রাতে জানান, বিমান দুর্ঘটনায় দুজন বাংলাদেশি সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। তাঁরা হলেন মেজর কে এম জিয়াউল হক ও করপোরাল (ক্লার্ক) মো. ইউনূস মিয়া।কঙ্গোর স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ঝোড়ো বাতাস ও বৃষ্টির মধ্যে কিনসাসা বিমানবন্দরে অবতরণের সময় বম্বারডিয়ার সিআরজে-৩০০ জেট বিমানটি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানান, এতে ২০ জন নিহত ও ১২ জন আহত হন। গুরুতর আহত আটজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁরা বেঁচে আছেন কি না, জানা নেই। এ ছাড়া জাতিসংঘের ওয়েবসাইটে বলা হয়েছে, তারা ৩২ জন আরোহীর ভাগ্য নিয়েই সন্দিহান।