দুই বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করায় এক শিশুসহ দুজনকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মেঘালয় সীমান্তবর্তী চাঁনপুর ১২০০ (৬) নম্বর পিলারের কাছ দিয়ে ভারতে প্রবেশের পর বিএসএফ তাঁদের আটক করে। আটককৃতরা হলেন তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের চাঁনপুর গ্রামের খোকন মিয়া (৩২) ও মৃত জসীম উদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন (১৩)।বিজিবি চাঁনপুর সীমান্ত ফাঁড়ির হাবিলদার আবদুর রহমান জানান, লাকড়ি কাটতে ওই দুজন ভারতে প্রবেশ করলে বিএসএফ তাঁদের আটক করে। গতকাল বৃহস্পতিবার পতাকা বৈঠক হলেও বিএসএফ তাঁদের ছাড়েনি।