দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে গতকাল মঙ্গলবার ভোরে বাংলাদেশি দুই গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এঁরা হলেন তেঁতুলিয়া উপজেলার খয়খাটপাড়া গ্রামের মো. মামুন (৩৫) ও কালান্দিগছ গ্রামের আজিবর রহমান (৪০)।
আটক ব্যক্তিদের পরিবার ও বিজিবি জানায়, মামুন ও আজিবর গত সোমবার রাতে তেঁতুলিয়া সীমান্তের ৪৪৩ নম্বর সীমান্ত পিলারের পাশ দিয়ে গরু আনতে ভারতে যান। ভোরে গরু আনার সময় ভারতের হাফতিয়াগছ বিএসএফ ফাঁড়ির সদস্যরা তাঁদের আটক করেন। ওই দুজনকে ফেরত চেয়ে বিজিবির তেঁতুলিয়া কোম্পানি কমান্ডার গতকাল পতাকা বৈঠকে বসার আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি পাঠান।