দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রামকৃষ্ণপুর সীমান্ত থেকে দুজন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিজিবির জয়পুরহাট-৩ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে রামকৃষ্ণপুর গ্রামের আ. কুদ্দুসের ছেলে গরু ব্যবসায়ী মিজানুর রহমান (১৮) ও মোজাম্মেল হোসেনের ছেলে নজমুল হোসেনকে (২৫) সীমান্ত এলাকা থেকে অকারণে ধরে নিয়ে যায় বিএসএফ। বিজিবি বাংলাদেশিদের ফেরত চেয়ে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের প্রস্তাব পাঠিয়েছে। বিজিবির জয়পুরহাট-৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাব্বির ঘটনাটি নিশ্চিত করেছেন।