দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে আটক মাকসুদ খান (২৬) ও আবদুল গণি (২০) নামের বাংলাদেশি দুই নির্মাণশ্রমিককে গত বুধবার রাতে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।
মাকসুদ খান বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার যাদুয়া গ্রাম ও আবদুল গণি একই উপজেলার সুলতানিয়া গ্রামের বাসিন্দা।
আটক দুই ব্যক্তি বিজিবিকে জানিয়েছেন, তাঁরা ঢাকায় নির্মাণশ্রমিকের কাজ করতেন। ভাল বেতনের চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ১২ জানুয়ারি হিলি সীমান্ত দিয়ে ভারতে নিয়ে গেলে বিএসএফ সদস্যরা তাঁদের আটক করেন।