দুই বাংলাদেশিকে বিএসএফের নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার মুণ্ডুমালা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গত শুক্রবার দিবাগত রাতে দুই বাংলাদেশিকে নির্যাতন করেছে বলে অভিযোগ উঠেছে। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়।নির্যাতনের শিকার ব্যক্তিরা হলেন: উপজেলার রত্নাই কাশিবাড়ী গ্রামের রবিউল আউয়াল (২৪) ও সিরাজুল হক (২৬)।