দুই বাংলাদেশিকে ভারতীয় পুলিশে দিয়েছে বিএসএফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক দুই বাংলাদেশিকে গতকাল শুক্রবার ভারতের মেঘালয় রাজ্যের নকস্টিন জেলার গুমাঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।৮ বিজিবি ব্যাটালিয়নের সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চানপুর সীমান্ত ফাঁড়ির হাবিলদার আবদুর রহমান জানান, অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক দুই বাংলাদেশিকে গতকাল গুমাঘাট থানায় হস্থান্তর করেছে বিএসএফ। গত বৃহস্পতিবার তাহিরপুর উপজেলার চানপুর গ্রামের খোকন মিয়া (৩২) ও সাদ্দাম হোসেন (১৩) লাকড়ি আনতে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করলে বিএসএফ তাদের আটক করে। সেই দিনই বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক হলেও আটক দুজনকে ফেরত দেয়নি বিএসএফ।