দুই বাংলাদেশিকে ভারতের হাশখালি থানায় সোপর্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের মহেশপুরের শ্রীনাথপুর সীমান্ত থেকে দুই বাংলাদেশিকে ভারতের বিএসএফ (ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী) ধরে নিয়ে যাওয়ার ঘটনায় গতকাল শনিবার দুপুরে উভয় দেশের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আটক বাংলাদেশি দুই যুবককে মুক্তি না দিয়ে ভারতের নদিয়া জেলার হাশখালি থানায় সোপর্দ করা হয়েছে। শ্রীনাথপুর বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) ক্যাম্পের কমান্ডার সাইফুল ইসলাম জানান, গতকাল দুপুর ১২টার দিকে ভারতের ফতেপুর ও বাংলাদেশের শ্রীনাথপুর সীমান্তের ৬১/১-এস মেইন পিলারের জিরো পয়েন্টে বিএসএফ ও বিজিবির মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ফতেপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসআই রনবির সিং, আর বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবির শ্রীনাথপুর ক্যাম্পের হাবিলদার নুরুল ইসলাম।প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সকাল সাড়ে পাঁচটার দিকে মহেশপুরের শ্রীনাথপুর সীমান্ত দিয়ে কাজের উদ্দেশ্যে ভারতে প্রবেশের সময় মহেশপুর উপজেলার মাঠপাড়া গ্রামের টোটন শেখ ও মিন্টু খান নামের দুই বাংলাদেশিকে বিএসএফ আটক করে নিয়ে যায়।