প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালয়েশিয়ার কেদাহ রাজ্যের সুনগাই পেতানি শহরে একটি বাড়িতে মফিয়ান উদ্দিন আজাদ (৩৮) নামে এক বাংলাদেশির লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার ওই বাড়ির রান্নাঘরে তিনটি প্লাস্টিক ব্যাগে মোড়ানো অবস্থায় ছিন্নভিন্ন লাশটি উদ্ধার করা হয়। কেদাহ পুলিশের প্রধান কমিশনার আসরি ইউসুফ বলেন, নিহত আজাদ গত ফেব্রুয়ারি মাসে ওই বাড়ি ভাড়া করেন। বাড়িটিতে মো. জুলফিকার (৩৭) ও নূর (৫০) নামে আরও দুই বাংলাদেশি থাকতেন। তাঁদের মধ্যে জুলফিকার একটি খাবারের দোকানে কাজ করেন, আর নূর একটি কারখানার শ্রমিক। আজাদকে হত্যার ঘটনায় পুলিশ এখন এই দুই বাংলাদেশিকে খুঁজছে বলে জানান কমিশনার আসরি ইউসুফ। দ্য স্টার