দুই বাংলাদেশির হেনস্তাকারী পুলিশ প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহরে দুই বাংলাদেশি পর্যটককে হেনস্তা করার দায়ে পুলিশের এএসআই শ্যামল দত্ত রায়কে কর্মস্থল থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে পাঠিয়ে দেওয়া হয়েছে।
শিলিগুড়ির পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার মনোজ বর্মা বলেছেন, বাংলাদেশিদের হেনস্তার ঘটনার তদন্ত এখনো শেষ হয়নি। বিদেশি পর্যটকদের হয়রানির অভিযোগ গুরুতর ব্যাপার। তদন্ত প্রতিবেদন এলে এ ব্যাপারে কড়া ব্যবস্থা নেওয়া হবে।