দুই বাংলাদেশিসহ পাঁচজনের বিচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুবাইয়ে তিন ব্যক্তিকে আটকে রেখে তাঁদের ফ্ল্যাটে ডাকাতির ঘটনায় দুই বাংলাদেশিসহ পাঁচজনের বিচার শুরু হয়েছে। গত সোমবার অভিযুক্ত ব্যক্তিদের দুবাইয়ের একটি আদালতে নেওয়া হয়। তাঁরা অভিযোগ অস্বীকার করে নিজেদের নির্দোষ দাবি করেছেন।

মামলার অভিযোগপত্রে বলা হয়, দুজন বাংলাদেশি, দুজন ভারতীয় এবং একজন আমিরাতের নাগরিক নিজেদের পুলিশ সদস্য পরিচয় দিয়ে গত জুন মাসে একটি ফ্লাটে ঢোকেন। তাঁরা তিনজনকে শৌচাগারে আটকে রাখেন। পরে তাঁদের কাছ থেকে ৭ হাজার ৫০০ দিরহাম, আটটি মুঠোফোন এবং দুটি ল্যাপটপ নিয়ে পালিয়ে যান।

তিন বাসিন্দার একজন বাংলাদেশি পাচক। আদালতে দেওয়া সা​েক্ষ্য তিনি বলেন, সন্ধ্যায় অভিযুক্ত ব্যক্তিরা কড়া নেড়ে বলেন তাঁরা পুলিশের লোক। দরজা খুলে দিলে তাঁরা ঘরে ঢুকে তাঁদের পিটিয়ে শৌচাগারে আটকে রেখে ডাকাতি করেন।