দুই বাংলার কবিতা উৎসব
লালমনিরহাট শহরের চার্চ অব গড মিলনায়তনে গত শুক্রবার সন্ধ্যায় দুই বাংলার কবিতা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। গাঙচিল সাহিত্য-সংস্কৃতি পরিষদের জেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠান হয়। উৎসবে ভারতের কলকাতার এবং খুলনা, ময়মনসিংহ, রংপুর ও লালমনিরহাটের শতাধিক কবি ও সংস্কৃতিসেবী অংশ নেন।
গাঙচিল সাহিত্য-সংস্কৃতি পরিষদ জেলা শাখা সূত্রে জানা গেছে, ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের জেলা শাখার সভাপতি এন্তাজুর রহমান। উদ্বোধন করেন পরিষদের আঞ্চলিক সমন্বয়ক কবি এস এম মাহবুবুর রহমান। প্রধান অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নজমুল হুদা, অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, কলকাতার কবি অরূপ পান্তী, ভারতী বন্দ্যোপাধ্যায়, পরিষদের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক কবি খান আকতার হোসেন, কবি সেলিনা রশিদ এবং লালমনিরহাট নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের সাধারণ সম্পাদক কবি ফেরদৌসী বেগম।
কবিতা পাঠ করেন আবদুর রব, নিশিকান্ত রায়, ফেরদৌসী বেগম, হাই হাফিজ, শশধর রায়, মহসিন রেজা, জাহাঙ্গীর আলম, মাখন লাল সরকার, পি কে বিক্রম, মোখলেছুর রহমান, শফিকুল ইসলাম, মাধব রায়, শিলা মনি, সামবিত সাম্য প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ওস্তাদ তাজুল চৌধুরী, ওস্তাদ আবু হেনা চন্দন, শিশু শিল্পী মেহজাবিন নাহার, এশা আদ্রিতা দাস ও সাবিহা সায়মা।
পরিষদের পক্ষ থেকে অরূপ পান্তী, ভারতী বন্দ্যোপাধ্যায়, খান আকতার হোসেন ও সেলিনা রশিদকে সাহিত্যে অবদান রাখায় সম্মাননা স্মারক হয়।