দুই বাংলার গানের অনুষ্ঠান 'প্রতিধ্বনি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে গত সোমবার সন্ধ্যায় দুই বাংলার ষাট, সত্তর ও আশির দশকের কালজয়ী বাংলা গানের অনুষ্ঠান ‘প্রতিধ্বনি’ স্থানীয় নবীন ও প্রবীণ সংগীতপ্রেমীদের মুগ্ধ করেছে।
লালমনিরহাট প্রতিধ্বনি সাংস্কৃতিক পরিষদের আয়োজনে প্রতিধ্বনি নামের এই সংগীত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাংসদ সফুরা বেগম। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মতিয়ার রহমান।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সুজা-উদ-দৌলা, শামিম আল-মামুন, লিয়াকত আলী ভূঁইয়া, সুলতানা জামান, দুলালী রানী, ইভা জেমী, মাহবুবুর রহমান, শিশুশিল্পী মেহজাবিন নাহার ও আদ্রিতা দাস। নৃত্য পরিবেশন করে শিশুশিল্পী বিভা, দিনা ও তৃতীয়া।
সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত পৌনে ১১টা পর্যন্ত ওই অনুষ্ঠান চলে। অনুষ্ঠানে তিনটি গানের সঙ্গে স্থানীয় তিনজন শিশুশিল্পী নৃত্য পরিবেশন করে।
লালমনিরহাট প্রতিধ্বনি সাংস্কৃতিক পরিষদের সমন্বয়ক সুবল চন্দ্র বর্মণ বলেন, দুই বাংলার ষাট, সত্তর ও আশির দশকের কালজয়ী আধুনিক ও চলচ্চিত্রের গানের সঙ্গে বর্তমান প্রজন্মের সংগীতপ্রেমীদেরসহ প্রবীণ সংগীতপ্রেমীদের মেলবন্ধন ঘটাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।