দুই বাংলার চলচ্চিত্র উৎসব শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ফ্রেমে, প্রেমে দুই বাংলা’ স্লোগান নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজ বুধবার থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী ‘দুই বাংলার চলচ্চিত্র উৎসব-২০১৫’। উৎসবে প্রায় ২২টি চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি অনুষ্ঠিত হবে চলচ্চিত্র-বিষয়ক সেমিনার।
রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ এবং বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ যৌথভাবে এ উৎসবের আয়োজন করছে। গতকাল মঙ্গলবার সাংবাদিকতা বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সকাল ১০টায় উৎসবের উদ্বোধন করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় চলচ্চিত্রকার বুদ্ধদেব দাশগুপ্ত ও বাংলাদেশি চলচ্চিত্রকার নাসির উদ্দীন ইউসুফ। এরপর একটি শোভাযাত্রা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সামনে থেকে শুরু হয়ে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে গিয়ে শেষ হবে। সেখানে উদ্বোধনী আলোচনায় প্রধান অতিথি থাকবেন রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা। অনুষ্ঠানে বুদ্ধদেব দাশগুপ্ত ও বাংলাদেশের বিশিষ্ট সিনেমাটোগ্রাফার আনোয়ার হোসেনকে আজীবন সম্মাননা দেওয়া হবে।