দুই বাংলার বিশিষ্টজনদের সঙ্গে ডিসির মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বাংলার বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে গতকাল রোববার মতবিনিময় সভা করেছেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি)। জেলা প্রশাসকের কার্যালয়ের সভা কক্ষে আয়োজিত ওই সভায় ভারতের পশ্চিমবঙ্গ থেকে আসা ৪৩ জন অতিথি অংশ নেন।এদিকে আগের দিন শনিবার রাতে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ভারত-বিক্রমপুর ফ্রেন্ডশিপ ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে ওই অতিথিদের সংবর্ধনা দেওয়া হয়।গতকাল বেলা ১১টার দিকে মতবিনিময় সভায় অংশ নেন জেলা প্রশাসক মো. সাইফুল হাসান, পশ্চিমবঙ্গের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক বারিদ বরণ ঘোষ, তাঁর স্ত্রী সুভ্রতা ঘোষ, কলকাতার বালি পৌরসভার সাবেক মেয়র কৃষ্ণচন্দ্র হাজরা, ভারত-বিক্রমপুর ফ্রেন্ডশিপ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি চির রঞ্জন দত্ত, সাধারণ সম্পাদক জ্ঞান রঞ্জন দাস, ভারতের বিশিষ্ট সাঁতারু রমেন দাস, মুন্সিগঞ্জে সচেতন নাগরিক কমিটির সভাপতি খালেদা খানম, নাট্যকার জাহাঙ্গীর আলম প্রমুখ। মতবিনিময় সভায় অতিথিরা বলেন, এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে দুই বাংলার মানুষের মধ্যে যে সেতুবন্ধ তৈরি হয়েছে, তা যেন অব্যাহত থাকে।এর আগে অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক। শেষে তিনি অতিথিদের মধ্যে বারিদ বরণ ঘোষ ও কৃষ্ণচন্দ্র হাজরার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।