দুই বাংলার সাহিত্য নিয়ে সেমিনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে গতকাল শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে দুই বাংলার বাংলা সাহিত্য নিয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার।
বিশ্ববিদ্যালয়ের অনিতা ব্যানার্জি মেমোরিয়াল হলে আয়োজিত ‘সাম্প্রতিক বাংলা সাহিত্য: দুই বাংলা’ শীর্ষক এ সেমিনারে সভাপতিত্ব করেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য পবিত্র সরকার।