দুই বাসের প্রতিযোগিতায় গেল প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহজাদপুরে দুই বাসের প্রতিযোগিতায় চাপা পড়ে কবির খান (৫০) নামে চালকের এক সহকারী মারা গেছেন।
সকাল সাড়ে আটটার দিকে টঙ্গী থেকে যাত্রাবাড়ীর দিকে যাচ্ছিল তুরাগ পরিবহনের দুটি বাস। শাহজাদপুর এলাকায় এলে বাস দুটির চালক একে অপরের সঙ্গে প্রতিযোগিতা শুরু করেন। এ সময় দুই বাসের চাপায় পড়ে একটি বাসের চালকের সহকারী কবির খান গুরুতর আহত হন। আমিনুর রহমান নামের বাসের আরেক সহকারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। কবির খান যাত্রাবাড়ী এলাকায় থাকতেন। তাঁর গ্রামের বাড়ি ভোলা সদরে।