দুই বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নে প্রবাসী সিরাজ মিয়া ও কাশেম মিয়ার বাড়িতে গত শুক্রবার গভীর রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা ওই দুই বাড়ি থেকে পাঁচ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিমউদ্দিন জানান, ডাকাতির বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা থানায় মামলা কিংবা অভিযোগ দেননি।